Saturday, June 13, 2026

অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার মনপ্রীতদের

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের( Tokyo Olympics) দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হার ভারতীয় হকি দলের( india hockey team)। রবিবার অস্ট্রেলিয়ার( Australia) কাছে ৭-১ গোলে হারল মনপ্রীত সিং-এর দল। এদিন ম্যাচের শুরু থেকেই খারাপ ছন্দে ছিল টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে একেবারেই জ্বলে উঠতে পারেনি তারা।

শুরুটা অবশ্য ভালই করেছিল মনপ্রীতরা। ম‍্যাচের ৮ মিনিটের মাথায় একটি পেনাল্টি কর্ণারও আদায় করে নিয়েছিল ভারত। তবে সেটা কাজে লাগাতে ব‍্যর্থ হয় তারা। এর ঠিক ২ মিনিট পরেই পেনাল্টি কর্ণার পেয়ে যায় অস্ট্রেলিয়া, সেটাকে কাজে লাগান অস্ট্রেলিয়ার খেলোয়াড় জেমস ব্যালে। প্রথম কোয়ার্টারে অজিরা ১–০ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয় কোয়ার্টারে মনে করা হচ্ছিল ভারত সমতায় ফিরবে। তবে কোথায় কি, উল্টো ম্যাচে আধিপত্য বজায় রেখে ২১ মিনিটে ব্যবধান বাড়ায় অস্ট্রেলিয়া । ২-০ করেন জেরেমি টমাস। এর ঠিক ২ মিনিট পরেই ৩–০ করেন অ্যান্ড্রু অজিলভিয়ে। ২৭ মিনিটেই ৪–০ পিছিয়ে পড়ে ভারত। এখান থেকে মনপ্রীতরা অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে দলপ্রীত সিং ৪-১ করেন। তবে ব‍্যাস ওই টুকুই। এরপর আবারও ম‍্যাচে চাপ বাড়ায় অস্ট্রেলিয়া। চতুর্থ পেনাল্টি কর্ণার থেকে গোল করে ৫–১ ব্যবধানে অস্ট্রেলিয়া এগিয়ে যাওয়ার পরেই ভারতের আশা শেষ হয়ে আসে। এরপর অস্ট্রেলিয়ার হয়ে ৬–১ করেন ব্ল্যাক গ্রোভার্স। অজিদের হয়ে শেষ গোলটি করেন টিম ব্র‌্যান্ড। অলিম্পিক্সের ইতিহাসে ভারতের সবচেয়ে বাজে ফল এটাই।

২৭ জুলাই তৃতীয় ম‍্যাচে ভারতের মুখোমুখি স্পেন।

আরও পড়ুন:সোমবার দেশে ফিরছেন রুপোর মেয়ে চানু, ১কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা মণিপুর সরকারের

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...