Saturday, May 16, 2026

সবুজ-মেরুনের শক্তি বাড়াতে সোমবার শহরে চলে এলেন ইউরো খেলা কাউকো

Date:

Share post:

অগস্টে এএফসি কাপ। সেই প্রতিযোগিতায় ভাল ফল করার লক্ষ্য এটিকে মোহনবাগান কোচের। সোমবার কলকাতায় পা রেখে স্পষ্ট জানিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। তার সঙ্গে এদিন শহরে পা রাখেন ফিনল্যান্ডের হয়ে এ বার ইউরো কাপ খেলা জনি কাউকো। তাঁদের হাতে দুর্গা মূর্তি তুলে দিয়ে স্বাগত জানায় একাধিক মোহনবাগান সমর্থক। সবুজ-মেরুনের জয় ছাড়া যে আর কিছু ভাবছেন না সেটা স্পষ্ট করে দেন মিডফিল্ডার কাউকো। তিনি বলেন, এখানে আসার আগে মোহনবাগান নিয়ে অনেক পড়াশোনা করেছি। দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।

হাবাস ও কাউকো ছাড়া এ দিন আশুতোষ মেহতাও দলে যোগ দিতে চলে এসেছেন। হুগো বৌমাস শহরে আসবেন মঙ্গলবার। কাউকো জানিয়েছেন , এখানে সব কিছুই আমার কাছে নতুন। তবে এই নতুনত্ব মানিয়ে নিতে সময় লাগবে না। মোহনবাগানের হয়ে ভাল ফল করাই এখন আমার লক্ষ্য। আগামী ১৮ অগস্ট এএফসি কাপ অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তারপর শুরু হবে আইএসএল-এর প্রস্তুতি। সেই জন্য ইতিমধ্যেই পাঁচ বিদেশি বেছে নিয়েছেন স্প্যানিশ প্রশিক্ষক।
জানা গিয়েছে ২৮ জুলাইয়ের মধ্যে দলের সব ফুটবলার কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন। তবে রয় কৃষ্ণ আসবেন অগস্টের প্রথম সপ্তাহে।

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...