Friday, June 26, 2026

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি: লিখিত প্রশ্নবাণে পেট্রোলিয়াম মন্ত্রীকে জর্জরিত করলেন অভিষেক

Date:

Share post:

পেগাসাস নিয়ে লোকসভায় আওয়াজ তোলার পাশাপাশি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদির সরকারকে চাপে রাখতে চাইছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিন পেট্রোলিয়াম মন্ত্রী রামেশ্বর তেলির (Rameswar Teli) কাছে লিখিত প্রশ্ন করেন অভিষেক। একই সঙ্গে এই ইস্যুতে সরকারকে প্রশ্ন করেন এম সেলভারাজ, সুরেশ নারায়ণ ধানরকর, কে নাভাসকানি এবং নুসরত জাহান।

আরও পড়ুন:বুথের বাইরে গোলমালও শাস্তিযোগ্য অপরাধ, ৩২ বছরের পুরনো মামলায় রায় সুপ্রিম কোর্টের

পেট্রোপণ্য এবং প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর জন্য এক্সাইজ ডিউটি কমানো এবং এগুলির ওপর ভ্যাট বসানো ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ গ্রহণ করছে সে বিষয়ে জানতে চান অভিষেক। একই সঙ্গে কোভিড (Covid) পরিস্থিতিতে সারাদেশে যখন মূল্যবৃদ্ধি তখন এ বিষয়ে শুল্ক হ্রাস করার ব্যাপারে সরকার কী চিন্তাভাবনা করছে, পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) উপর সরকার কত শতাংশ শুল্ক আদায় করছে, এ বিষয়ে ভর্তুকির কোনও পরিকল্পনা আছে কি না, আন্তর্জাতিক ক্ষেত্রে যখন তেলের দাম কমছে তখন সরকার এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করছে- এইসব প্রশ্ন তুলে ধরেন অভিষেক।

একই সঙ্গে তিনি তথ্য দিয়ে দেখিয়ে দেন যে, বর্তমান পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দামের উপর কত শতাংশ এবং শুল্ক বসিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

এর উত্তরে অবশ্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী রামেশ্বর তেলি জানান, এ বিষয়ে আলাদা করে ভ্যাট প্রয়োগ করা সম্ভব নয়। কারণ, এটা রাজ্যগুলির উপর আলাদা আলাদাভাবে নির্ধারিত হয়।

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি এবং পেগাসাস নিয়ে সংসদের বাজেট অধিবেশনে ঝড় তোলার পরিকল্পনা আগেই করেছিল তৃণমূল। সেই মতো প্রথম দিন থেকেই ওয়েলে নেমে বিক্ষোভ থেকে শুরু করে লিখিত প্রশ্ন দিয়ে মোদি সরকারকে চাপে রাখতে চাইছে রাজ্যের শাসকদল।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...