Friday, June 26, 2026

বিশ্বের দু’নম্বর টেনিস তারকার কাছে আত্মসমর্পণ সুমিতের, ভারতীয়দের দৌড় শেষ

Date:

Share post:

লিয়েন্ডার পেজের পর প্রথম ভারতীয় হিসেবে ২৫ বছর পর অলিম্পিকসের টেনিস সিঙ্গলস ম্যাচ জিতেছিলেন সুমিত নাগাল ৷

আজ তার প্রতিপক্ষ ছিল বিশ্বে টেনিস ক্রমতালিকার দু’নম্বরে থাকা ড্যানিল মেদভেদেভ ৷ নোভাক জকোভিচের পরই তার স্থান ও পরে রজার ফেডেরার ৷ এররকম দুর্ধর্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে অলিম্পিকসে টেনিস সিঙ্গলসের ম্যাচে আজ নেমেছিলেন ভারতের সুমিত নাগাল ৷ লড়াইটা অসম ছিল ৷ তবু অঘটনের আশায় বুক বেঁধেছিল ভারতের টেনিস প্রেমীরা ৷ গ্যালারিতে উপস্থিত ছিলেন সানিয়া মির্জা ৷ ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে ম্যাচটা স্ট্রেট সেটে ৬-২, ৬-১ হারলেন সুমিত ৷ এই পরাজয়ে টোকিও অলিম্পিকস টেনিসে ভারতীয়দের দৌড় শেষ হয়ে গেল ৷

একেবারে শেষ মুহূর্তে অলিম্পিকসের ছাড়পত্র পেয়েছিলেন সুমিত নাগাল ৷ করোনার কারণে টেনিসে অনেকেই অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৷ সেই সুযোগে টোকিওর টিকিট পান সুমিত ৷ তড়িঘড়ি করে তাঁকে টোকিও পাঠায় ভারতীয় টেনিস ফেডারেশন ৷ সোমবার পুরুষদের সিঙ্গলসের ম্যাচের প্রথম রাউন্ডে সুমিতের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিন ৷ ৬-৪, ৬-৭(৬), ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেন সুমিত। যদিও দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষের সামনে কার্যত অসহায় লেগেছে তাকে। মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না ৷ এরপর আজ হারলেন সুমিত নাগাল ৷ হারলেও প্রথম রাউন্ডে জিতে ভারতের ২৫ বছরের জয়ের খরা কাটিয়েছেন সুমিত ৷

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...