Tuesday, March 17, 2026

পেগাসাস: উচ্চপর্যায়ের তদন্তের পাশাপাশি মোদির উপস্থিতিতে আলোচনার দাবি বিরোধীদের

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। বিরোধীদের(opposition) লাগাতার বিক্ষোভের জেরে প্রতিদিন মুলতুবি হয়ে যাচ্ছে সংসদের দুই কক্ষ। এহেন পরিস্থিতির মাঝেই পেগাসাস নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের পাশাপাশি প্রধানমন্ত্রী(Prime Minister) অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এ বিষয়ে আলোচনার দাবী জানানো হলো বিরোধীদের তরফে। সোমবার এই দাবিতে টুইট করলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ(jairam Ramesh)। পাশাপাশি তাঁর সেই দাবিকে সমর্থন জানিয়ে রিটুইট করতে দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে(Derek O’Brien)।

সোমবার পেগাসাস কেলেঙ্কারি প্রসঙ্গে একটু টুইট করেন বরিষ্ঠ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। টুইটে তিনি লেখেন, “সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়েছে। ১. প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পেগাসাসের নজরদারির বিষয়ে আলোচনা চাই। ২. সরকারের তরফে অবিলম্বে এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের ঘোষণা করা হোক সুপ্রিম নজরদারিতে।” একইসঙ্গে তিনি আরও লেখেন, “সরকার বিরোধীদের এই বৈধ দাবিতে রাজি না হওয়ার কারণে সংসদে কোনও কাজ হচ্ছে না।” প্রবীণ কংগ্রেস নেতার এই টুইট রিটুইট করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। জয়রাম রমেশ এর দাবিকে সমর্থন জানিয়ে টুইটে তিনি লেখেন, “আমরা সংসদেই এই আলোচনা চাইছি। পীযূষ গোয়েলের অফিসে গ্রিন টি-এর সঙ্গে নয়।”

আরও পড়ুন:নিয়োগ মেলেনি, মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন টেট উত্তীর্ণ প্রার্থীদের

উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইজরায়েলের এই নজরদারি সফটওয়্যার ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনের কথোপকথনে আড়ি পেতেছে সরকার। বহু রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি আড়িপাতা হয়েছে সাংবাদিক, সমাজ কর্মী সহ প্রায় ৩০০ জনের ফোনে। সম্পূর্ণ বেআইনিভাবে কেন্দ্রের এহেন পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিরোধীরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করেছে মমতা সরকার। এই পরিস্থিতিতে এবার তদন্তের সঙ্গে মোদির উপস্থিতিতে আলোচনার দাবী জানালো বিরোধীরা।

 

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...