Thursday, May 14, 2026

“যন্ত্রণা ছিল, যোগাযোগ রাখত”, বিজেপি যুব নেতার মৃত্যুতে শোকপ্রকাশ কুণালের

Date:

Share post:

রাজ্য বিজেপি দফতরে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকারের(Raju Sarkar)। তাঁর মৃত্যুকে ঘিরে জলঘোলা হতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। এই আবহেই বিজেপি যুব নেতার(BJP youth leader) মৃত্যু নিয়ে বিতর্ক উস্কে শোক প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। পাশাপাশি তিনি ইঙ্গিত দিলেন দলের গুরুত্বপূর্ণ পদে থাকলেও মোটেই খুশি ছিলেন না রাজু।

বিজেপি যুব নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে মঙ্গলবার এক টুইটে কুণাল ঘোষ লেখেন, ‘বিজেপির যুব সহসভাপতি রাজু সরকারের মৃত্যুতে শোক জানাচ্ছি। যোগাযোগ রাখত। দেখা করেছিল ক’দিন আগে। হোয়াটসঅ্যাপ করত। যন্ত্রণায় ছিল। বিজেপি দপ্তরে কী ঘটেছিল, নানারকম কথা আসছে। আশা করি উপস্থিতরা তথ্যগোপন বা বিকৃত করবেন না। আচমকা এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে কষ্ট হচ্ছে।’

আরও পড়ুন:রাজুর মৃত্যুর আগে ধ্বস্তাধস্তির সময়ে কে কাকে চড় মেরেছিল? সেই ঘটনায় চাঞ্চল্য

উল্লেখ্য, রাজ্য বিজেপি হেস্টিংসের দফতরে বৈঠক চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখনই অসুস্থ হয়ে পড়েন যুব মোর্চা সহ-সভাপতি রাজু সরকার। হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। তবে রাজুর মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই মৃত্যু আদৌ স্বাভাবিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ওই যুবনেতার মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এহেন পরিস্থিতির মাঝেই এবার টুইটে রাজুর মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন কুণাল ঘোষ।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...