Sunday, May 17, 2026

গুলি- কাণ্ডে পুনর্নির্মাণ করল কোতোয়ালি থানার পুলিশ

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির বাড়িতে গুলি কাণ্ডে পুনর্নির্মাণ করল কোতোয়ালি থানার পুলিশ৷ দুই অভিযুক্তকে নিয়ে ঘটনার পুননির্মান করা হয়েছে৷ জানা গেছে অভিযুক্তরা যে মারুতি ভ্যান নিয়ে এসেছিলেন সেই চালককে গ্রেফতার করা হয়েছে। আরও এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। বাকিরা পলাতক। ১৮ জুলাই গুলি কাণ্ডে ঘটনায় অভিযুক্তদের সাথে নিয়ে জেলা সভাপতির গ্রামের বাড়ি জিরানপুর গ্রামে পুননির্মান করল পুলিশ৷

পার্থপ্রতিম রায়ের গ্রামের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতিদের বিরুদ্ধে৷ কোচবিহারের কোতোয়ালি থানার জিরানপুর গ্রামে পাড়ার বিবাদে কিছু যুবক বাড়ির সামনে গুলি চালায় বলে অভিযোগ। অভিযুক্তরা মারুতি ভ্যান নিয়ে এসেছিল। বাড়ি লাগোয়া পানের দোকানে কিছু যুবকের ওপর চড়াও হয় ওই যুবকরা। এরপর পার্থপ্রতিমের বাড়ির উঠোনেও প্রান বাচাতে ঢুকে পরে ওই যুবকরা। পিছু ধাওয়া করেছিল ঐ দুষ্কৃতিরা। জানা গেছে তখন বাড়িতে ছিলেন পার্থপ্রতিমের বাবা সুরেশ চন্দ্র রায় ও মা মধুবালা রায়৷ তদন্তে নেমে বাড়ির সামনে থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হলে দুজন গ্রেফতার হয়।

 

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...