Tuesday, March 17, 2026

বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে পিটিয়ে মারা হলো বাঙালি পরিযায়ী শ্রমিককে

Date:

Share post:

ফের গেরুয়া রাজ্যে নৃশংসভাবে পিটিয়ে মারা হলো বাঙালি পরিযায়ী শ্রমিককে(Migrate worker)। গত রবিবার হরিয়ানার(hariyana) গুরুগ্রামে(gurugram) পিটিয়ে মারার অভিযোগ উঠেছে পাথরপ্রতিমার এক যুবককে। মৃত ওই যুবকের নাম পরমেশ্বর ধারা(Parmeshwar dhara)।

জানা গিয়েছে, পরমেশ্বর গত ৭ মাস আগে পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানাতে যায়। সঙ্গে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলেন। রবিবার তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে গ্রামে খবর আসে। কিন্তু আর কিছুই জানতে পারা যায়নি। পরমেশ্বরকে বাঁচাতে এসে তাঁর স্ত্রীও আক্রান্ত হয়েছেন। গ্রামের বাড়িতে বৃদ্ধা মা ও এক নাবালক ছেলেকে রেখে গিয়েছিলেন পরমেশ্বর। উৎকন্ঠায় আছেন বৃদ্ধা মা ও প্রতিবেশীরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। মৃত পরমেশ্বর ধারার বৃদ্ধা মা সত্যভামা ধারা বলেন, “ওই ছেলেটা খুব কষ্টে ওখানে ছিল। গাড়ি ধোওয়া থেকে আবর্জনা পরিষ্কার, সব কাজ করত। আমার বৌমাও কাজ করত। কিন্তু কোথা থেকে কি হল বুঝতে পারছি না। আমরা চাই দেহটা আগে ফিরুক। দোষীরা যেন উপযুক্ত সাজা পায়।”

আরও পড়ুন:বুধে সোনিয়ার সঙ্গে ‘চায়ে পে চর্চা’ মমতার, বৈঠকের সম্ভাবনা শরদ-সঞ্জয়দের সঙ্গেও

পরিবার সূত্রে জানা গিয়েছে, পরমেশ্বর একমাত্র রোজগেরে ছিলেন। হরিয়ানা থেকে প্রতি মাসে বাড়ির জন্য টাকা পাঠাতেন। কিন্তু এখন কী করে চলবে সংসার!‌ ভেবে পাচ্ছেন না কেউ। প্রতিবেশীরাও সরব হয়েছেন। সরকারের কাছে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন।‌ উল্লেখ্য, মাস দুয়েক আগে পাথরপ্রতিমার অসিত দাস নামে এক যুবককে দিল্লিতে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। অসিতও পরিযায়ী শ্রমিক ছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ঘটল এই ঘটনা। পাথরপ্রতিমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজের সূত্রে পাড়ি দেয়। পর পর দুটি ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...