Sunday, April 19, 2026

অলিম্পিক্সে যাওয়ার আগেই বাধা, টোকিও যাওয়ার বিমানে উঠতে পারলেন না বিনেশ ফোগাট

Date:

Share post:

মঙ্গলবার টোকিও( Tokyo) যাওয়ার বিমানে উঠতেই পারলেন না বিনেশ ফোগাট( Vinesh Phogat)। ভিসা সমস‍্যার কারণে মঙ্গলবার বিমানে উঠতে পারলেন না তিনি। তবে জানা গিয়েছে বুধবার টোকিও যাওয়ার বিমান ধরবেন ফোগাট। বিমানবন্দরের কাছেই একটি হোটেলে রয়েছেন তিনি।

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) কুস্তির ৫৩ কেজি বিভাগে রয়েছেন ফোগাট। আশা করা হচ্ছে তাঁর হাত ধরেই অলিম্পিক্সে পদক আসবে দেশে। ৫ আগস্ট থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা।

এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভুলবশত ইউরোপে এক দিন বেশি থেকে গিয়েছেন ফোগাট। সেই কারণেই বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে। ৯০ দিনের ভিসা থাকলেও, তিনি ৯১ দিন থেকে ফেলেছেন ইউরোপে। টোকিও বিমান ধরতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন ফোগাট। সেখানে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

তবে সঙ্গে সঙ্গে এই ব্যাপারটিতে হস্তক্ষেপ করে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। জানা গিয়েছে বুধবার টোকিও যাওয়ার বিমান ধরবেন ফোগাট।

আরও পড়ুন:করোনার রিপোর্ট নেগেটিভ, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়া যাবে না এই আট ক্রিকেটারকে

 

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...