Saturday, June 20, 2026

কোচবিহারে বামেদের একমাত্র পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

Date:

Share post:

কোচবিহার জেলায় বামেদের দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে চলে গেল। কারণ, মঙ্গলবার কোচবিহারের ওই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ নিজতরফ গ্রাম পঞ্চায়েতের ৬ জন সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। তাতে সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের জোট ওই বোর্ডে সংখ্যালঘু হয়ে পড়েছে। এখন সরকারিভাবে তা দখলের অপেক্ষায় তৃণমূল।

ওই এলাকাটি মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানকার বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী দলে নবাগত ১ ফরওয়ার্ড ব্লক, ১ জন সিপিএম ও ৩ জন বিজেপি পঞ্চায়েত সদস্যের হাতে পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।

কোচবিহারে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১২৮টি। তার মধ্যে ওই গ্রাম পঞ্চায়েতটি বামেদের দখলে ছিল। সেখানে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক ৫টি করে আসন জিতে বোর্ড গড়েছিল।

বামেদের অভিযোগ, নানা প্রলোভন ও ভয়ে দেখিয়ে এ সব করা হচ্ছে। যদিও তৃণমূলে য়োগদানকারীদের দাবি, তাঁরা উন্নয়নের স্বার্থেই দল ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে নিয়েছেন।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...