Wednesday, May 13, 2026

কয়লা পাচার কাণ্ড: CBI স্ক্যানারে লালা ঘনিষ্ঠ ECL, CISF আধিকারিকরা

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) ফের তৎপর CBI.একযোগে আসানসোল, পুরুলিয়া ও দুর্গাপুরে একযোগে তল্লাশি চালাল তারা। এবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে কেন্দ্রের কয়লা উত্তোলনকারী সংস্থা ECL-র দুই ম্যানেজার। একইসঙ্গে বেশ কয়েকজন ECL কর্মী ও CISF আধিকারিকরাও রয়েছেন গোয়েন্দাদের নজরে। এদিন উচ্চ পদস্থ অফিসারদের বাড়িতে হানা দিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও সূত্র পাওয়া গিয়েছে।

সিবিআই সূ্ত্রে খবর, এদিন লালা (Lala) ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয়। তাঁদের মধ্যে কয়েকজনের আবার কলকাতায়ও বাড়ি রয়েছে। এদিকে গরুপাচার কাণ্ডে CBI তদন্ত খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মূল অভিযুক্ত বিনয় মিশ্র। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। জানিয়ে দেওয়া হয়েছে, ”তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত”।

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালা সুপ্রিম কোর্টের নির্দেশে আইনি রক্ষাকবচ পেয়েছে।

 

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...