Friday, May 15, 2026

নিম্নচাপের বৃষ্টি কলকাতা ও আশপাশে, দক্ষিণবঙ্গ জুড়ে কমলা-হলুদ সতর্কতা জারি

Date:

Share post:

নিম্নচাপের জেরে রাজ্যে ফের সক্রিয় বর্ষা। জুলাইয়ের (July) শেষে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আলিপুর (Alipur) আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সূচক কমলা ও হলুদ (Orange and Yellow) সতর্কতা জারি করা হয়েছে। খরাপ আবহাওয়ারজন্য সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের বুধ ও বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে সেটি। তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে কলকাতা এবং দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। নিম্পচাপটি ক্রমশ শক্তি বাড়ানোর ফলে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৩০ জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির মতো উপকূলীয় এলাকায় ৭-২০ সেমি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়ায় তার থেকেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। ওই এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ দিকে হলুদ সতর্কতা জারি থাকছে কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...