Sunday, May 17, 2026

“এখনও তো ম্যাচ শুরুই হয়নি”, ত্রিপুরায় পৌঁছেই বিজেপিকে কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

“এখনও তো ম্যাচ শুরুই হয়নি। আর তাতেই ভয় পেয়ে গেল ওরা (বিজেপি)।” আজ, বৃহস্পতিবার সকালে আগরতলায় (Agartala) নেমেই এভাবেই বিজেপিকে (BJP) তোপ দাগলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

প্রসঙ্গত, পলিটিক্যাল গ্রাউন্ড রিয়েলিটি সমীক্ষা করতে আসা ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prasant Kishore) পেশাদার সংস্থা আইপ্যাকের (IPAC) ২৩জন সদস্যকে হোটেলে “গৃহবন্দি” করে রেখেছে বিপ্লব দেবের(Biplab Dev) প্রশাসন। করোনা রিপোর্ট নেগেটিভ (Movie Negative) আসার পরও তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে (DMA) মামলা রুজু করেছে আগরতলা পুলিশ। সমন পাঠিয়ে আগামী ১ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেও পাঠানো হয়েছে।

আর ত্রিপুরায় আইপ্যাকের সদস্যদের আটকে রাখা নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল। গতকাল ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের তিন সদস্য ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরা পৌঁছলেন ডেরেক। এছাড়াও ত্রিপুরায় এসে গিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ,বৃহস্পতিবার আসছেন না। আগামিকাল, শুক্রবার দুপুর কিংবা বিকেলের দিকেই তাঁর ত্রিপুরায় আসার কথা।

এদিন আগরতলায় নেমেই ডেরেক বলেন, “শুধু এখানে নয়, সারাদেশে মোদি-শাহ যা স্বৈরাচারী ব্যাপার শুরু করেছেন, তা অত্যন্ত গুরুতর। বাংলার ভোটের সময় ডেইলি প্যাসেঞ্জারি করেও বিজেপিকে জেতাতে পারেননি মোদি-শাহ। তাই এখন ত্রিপুরায় তৃণমূলকে আটকানোর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।”

 

 

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...