Thursday, March 5, 2026

গুজরাত মডেলে ত্রিপুরা শাসন করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তোপ ডেরেক-ব্রাত্যর

Date:

Share post:

গুজরাত মডেলে ত্রিপুরা শাসন করছে বিজেপি। মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। ২০২২-এর ভোটে ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর একবাফ তোপ দাগল তৃণমূল কংগ্রেস।

বুধবার আগরতলায় এসে ত্রিপুরা প্রশাসনের হাতে আটক আইপ্যাকের ২৩ কর্মীর সঙ্গে দেখা করতে যান পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক ও আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানেও বাধা পেতে হয় এদিন তাঁদের সঙ্গে দিল্লি থেকে এসে যোগ দেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও ব্রায়েন ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ডেরেক বলেন, কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আইপ্যাকের কর্মীরা কাজে এসেছিলেন। তরুণ-তরুণীর দল। পেশার কারণে এসেছিলেন। তাদের বেআইনিভাবে আটকে রেখেছে। এটা গণতন্ত্র? দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই আটকের ঘটনা ঘটেছে। আসলে ত্রিপুরায় জুলুমবাজি চলছে। ক্ষমতা হারানোর ভয় পেয়েছে। আমরা বিজেপি সরকারকে মনে করিয়ে দিতে চাই, নাম নয়, ত্রিপুরার মানুষ কাজ চাইছেন। আর কাজ করেনি বলেই এবার যেতে হবে। ত্রিপুরার মানুষ বিজেপির এই অত্যাচার অনেক দিন সয়েছে। এবার বদল চাইছেন। প্রশ্ন ওঠে ত্রিপুরায় কেন ‘খেলা হবে’ স্লোগান দেওয়া হবে। কারণ এখানে খেলা কোথায় শুরু হলো? ব্রাত্য বসু জবাবে বলেন, দল তৈরি, মাঠ তৈরি, রেফারি তৈরি, দর্শকরাও প্রস্তুত। অপেক্ষা শুধু বল গড়ানোর। ত্রিপুরার মাঠে ‘খেলা হবে।’

আরও পড়ুন:ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে মা-মাটি-মানুষের মঙ্গল কামনা তৃণমূল নেতাদের


 

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...