Wednesday, May 13, 2026

রাজ্যে আরও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির ঘোষণা নবান্নের

Date:

Share post:

করোনা মহামারির মধ্যে বাংলার স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে তৎপর হলো রাজ্য সরকার। আরও একাধিক হাসপাতাল ও মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে।

পশ্চিমবঙ্গে বর্তমানে রয়েছে ১২টি সরকারি। এর পাশাপাশি ৩টি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে। তৈরি হচ্ছে ১টি এইমস। সেইসঙ্গে আরও ৬টি মেডিক্যাল ও হাসপাতাল তৈরির ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের ৬টি জেলায় তৈরি হচ্ছে এই হাসপাতালগুলি।

একনজরে কোথায় কী নামে তৈরি হচ্ছে হাসপাতাল:

(১) হুগলির জেলার আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

(২) পূর্ব মেদিনীরপুরের তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

(৩) উত্তর ২৪ পরগনার বারাসতে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

(৪) ঝাড়গ্রামে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

(৫) উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

(৬) জলপাইগুড়িতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

আরও পড়ুন- ‘জাগো বাংলা’-তে অজন্তা বিশ্বাসের কলম নিয়ে কী বললেন কুণাল ঘোষ?

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...