Thursday, May 14, 2026

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচলে মৃত ১৭

Date:

Share post:

বর্ষা এবং মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ( cloud burst rain) বিপর্যস্ত উত্তর ভারত। মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে (Jammu Kashmir, Ladakh and Himachal Pradesh)। বুধবারই তিন জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে মৃত্যু হয়েছে ১৭ জনের। নিখোঁজ প্রায় ২৪ জন।

 

 

বুধবারই জম্মু-কাশ্মীরের কিশতেওয়ারায় মেঘভাঙা বৃষ্টি নামে। বৃষ্টিতে ৭জনের মৃত্যু হয়, নিখোঁজ প্রায় ২০ জন। কিছুক্ষণ পরেই দক্ষিণ কাশ্মীরের অমরনাথ গুহার কাছেও মেঘ ভাঙা বৃষ্টি নামে। যদিও সেই ঘটনায় এখনো হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এ দিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরাতেও মেঘভাঙা বৃষ্টি নামে। লাদাখের কার্গিলেও একই পরিস্থিতি। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি এবং চাম্বা জেলাতেও মেঘ ভাঙা বৃষ্টির কারণে ভূমিধস নেমেছে।

 

বুধবার জম্মু-কাশ্মীরের কিশতেওয়ারায় সাতজনের মৃত্যুর পাশাপাশি রাজৌরিতেও এক ব্যক্তি সাকতোই নালায় ডুবে মারা যান। প্রায় এক ডজন বাড়ি, একাধিক ব্রিজ ও একটি ছোট জলশক্তি প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে লাদাখের কার্গিল ও সাংগ্রায় মেঘভাঙা বৃষ্টি নামে। সেখানেও বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি। তবে জোড়া মেঘভাঙা বৃষ্টিতে কারোর মৃত্যু হয়নি বলে খবর।।

 

গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে দুই জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি নামে এবং হড়পা বানও আসে। লাহুল স্পিতিতে মেঘ ভাঙা বৃষ্টিতে সাতজনের মৃত্যু হয়েছে, চাম্বা জেলাতেও দুইজনের মৃত্যু হয়েছে। কুলুর মণিকরণে পার্বতী নদীতে ডুবে গিয়েছেন চারজন। তাদের এখনও খোঁজ মেলেনি। নিখোঁজদের খোঁজে ডুবুরি এবং উদ্ধারকারী দল নামানো হয়েছে।

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...