Monday, May 18, 2026

বিহারের কাটিহারে গুলি করে হত্যা করা হল মেয়রকে, তদন্তের দাবিতে সরব চিরাগ

Date:

Share post:

প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হলো মেয়রকে(mayur)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রতিবেশী রাজ্য বিহারের(Bihar) কাটিহারে(katihar)। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শিবরাজ পাসোয়ান(shivraj paswan)। কাটিহার পুরসভার মেয়র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পঞ্চায়েতে বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন শিবরাজ। তখনই কাটিহার সন্তোষীচক রেল গেটের কাছে বাইকে করে আসা দুই আততায়ী শিবরাজকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়রকে যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দুষ্কৃতীরা শিবরাজের বুক লক্ষ্য করে তিনটি গুলি চালায়।

আরও পড়ুন:উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

এদিকে স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা কোনভাবেই ছাড়া পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন এলজেপি সংসদ চিরাগ পাসোয়ান। তিনি দাবি জানিয়েছেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য।

 

Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...