Sunday, March 15, 2026

প্রবল বৃষ্টিতে সেবক-রংপো রেলপথের টানেলে দুর্ঘটনা, মৃত ১, জখম ২, নিখোঁজ ৫

Date:

Share post:

দেড় মাসের মাথায় ফের সেবক-রংপো রেলপথের টানেলে দুর্ঘটনা। আরও একজন শ্রমিকের মৃত্যু হল। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও ৫ জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্ত এলাকা মানখোলার পাহাড়ি নদীতে। সেখানে টানেলে ছিলেন ১০ জন শ্রমিক। সিকিম পুলিশ জানিয়েছে, আহতদের সিংতাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। মৃত শ্রমিকের নাম ধনবাহাদুর ভাণ্ডারি (৩৪)। তাঁর বাড়ি নেপালের গ্রামে।

সিকিমে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। সেই কারণে আচমকা টানেলের উপরেরর পাথর ভেঙে পড়ে। বৃহস্পতিবার ঘটনা ঘটার খবর পেয়ে শুক্রবার সকালে্ সেখানে যান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং।

১৭ জুন ওই রেলপথের টানেলে দুর্ঘটনা ঘটেছিল। তাতে ২ জন শ্রমিকের মৃত্যু হয়। কয়েকদিন বন্ধ থাকার পরে ফের টানেলের কাজ শুরু হয়।

এদিকে, বৃষ্টি চলছেই। ফলে, পশ্চিমবঙ্গ-সিকিম রুটের জাতীয় সড়কের ধসপ্রবণ এলাকাগুলি বিপজ্জনক হয়ে উঠেছে। ৫ জায়গায় ধস নেমেছে। প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, দ্রুত ধস সরানোর কাজ চলছে।

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...