Saturday, May 16, 2026

সিবিএসই দ্বাদশের ফল প্রকাশ, ছেলেদের টপকে এগিয়ে মেয়েরাই

Date:

Share post:

অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল। কোভিড পরিস্থিতির জেরে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়েছে।চলতি বছরে পাসের হার বেশ ভাল। এ বার উত্তীর্ণ হয়েছেন ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া। পরীক্ষা বাতিল হওয়ায় অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতিতেই নম্বর দেওয়া হয়েছে। সিবিএসই বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। বোর্ডের নিজস্ব অ্যাপ থেকেও জানা যাবে ফল।

পড়ুয়ারা যাতে দ্রুত নিজেদের ফলাফল জানতে পারে, তার জন্য সিবিএসই বোর্ডের তরফে তিনটি নিজস্ব লিঙ্ক চালু করা হয়েছে। এছাড়াও ডিজিলকার অ্যাপ ও উমঙ্গ আপের মাধ্যমেও পড়ুয়ারা নিজেদের ফলাফল জানতে পারবে।digilocker.gov.in – এই লিঙ্কের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

চলতি বছরে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৯৯.৬৭ শতাংশ, অন্যদিকে ছাত্রদের পাসের হার ৯৯.১৩ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে রূপান্তরকামী পড়ুয়াদের পাসের হার ১০০ শতাংশ। ৭০ হাজারেরও বেশি পড়ুয়ারা ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ১ লক্ষ ৫০ হাজার ১৫২ জন পড়ুয়া ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। সবথেকে ভাল ফল করেছে দিল্লি। সেখানের ৯৯.৮৪ শতাংশ পড়ুয়াই পাস করেছে।ফল প্রকাশের আগেই বোর্ডের তরফে জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট হন, সে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় বসার সুযোগ থাকবে।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...