Wednesday, May 20, 2026

স্বাধীনতা দিবসের আগেই উচ্চ পর্যায়ের বৈঠকে মুখোমুখি ভারত-চিন

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগেই শনিবার ১২ দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারত এবং চিন। লাদাখে নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানো নিয়ে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নিয়ন্ত্রণ রেখার কাছে চিনা এলাকায় মলডোতে বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে এ প্রসঙ্গে ১১ বার আলোচনায় বসেছেন দুই সেনার কোর কমান্ডরেরা। যদিও কোনও আশাপ্রদ সমাধান সূত্র বেরোয়নি।
সেনাবাহিনী সূত্রের খবর, হট স্পিংস এবং গোগরা হাইট থেকে সেনা সরানো নিয়ে দু’দেশের মধ্যে এই বৈঠক। এই দুই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের ৮০ থেকে ১০০ জন জওয়ান মোতায়েন থাকে বলে খবর। তবে শনিবারের বৈঠকে দেপাসাং থেকে চিন সেনা সরাতে রাজি হয় কিনা তাঁর দিকে নজর রাখছে ভারত। মনে করা হচ্ছে, এই দুই পয়েন্টে সেনা সরানো নিয়ে একটা সমঝোতায় আসবে দুই দেশ। তবে আজকের বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী দু’দেশই।
একবছরেরও বেশি সময় ধরে উওপ্ত পূর্ব লাদাখ। বহু বার শীর্ষ পর্যায়ে সেনা সরানো এবং সমঝোতা নিয়ে বৈঠক করা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। উল্টে চিন তাদের আগ্রাসনী ভূমিকা থেকে সরেনি। জানা গিয়েছে, ভারত সেনা সরাতে রাজি, তবে চিন সমপরিমাণ সেনা সরালেই তা সম্ভব ।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...