Friday, May 15, 2026

সিপিএমের পলিটব্যুরো বৈঠকও ‘মমতাময়’

Date:

Share post:

সিপিএমের পলিটব্যুরো বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় !
দলের পলিটব্যুরোর ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত ‘বিকল্প ফ্রন্ট’-এর বিষয়টি তুলে ধরেন দক্ষিণের এক সিপিএম নেতা৷ এবং একইসঙ্গে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান৷ দিল্লিতে সম্প্রতি মমতা-সোনিয়া বৈঠকের পরে কংগ্রেস-তৃণমূলের নতুন সমীকরণের কথা মাথায় রেখে যাবতীয় রাজনৈতিক সম্ভাবনা নিয়েই আলোচনা হয়েছে পলিট ব্যুরোর বৈঠকে৷ গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক বিষয় খতিয়ে দেখার কাজও শুরু করেছেন সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব৷  দলে প্রশ্ন উঠছে, ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস যদি বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূল কংগ্রেসের হাত ধরে, তা হলে সিপিএম-র বিকল্প পথ  কী হবে ? কোন রাস্তায় হাঁটলে দলের পায়ের তলার মাটি কিছুটা অন্তত শক্ত হবে ?
আলিমুদ্দিন সূত্রের খবর, পলিট ব্যুরো বৈঠকে এ রাজ্যের নেতারা পাল্টা যুক্তি দিয়ে বলেন, ২০২৪-র আগে হাতে অনেক সময় আছে৷ এখনই এই ইস্যুতে পূর্ণাঙ্গ আলোচনার প্রয়োজন নেই৷  এই দুই বিপরীতমুখী প্রস্তাবের নিষ্পত্তি হয়নি। তা পাঠানো হয়েছে ৬-৮ অগাস্টের কেন্দ্রীয় কমিটির বৈঠকের টেবিলে৷
একুশের ভোটে ভরাডুবির পরেই বাম-কং জোট নিয়ে  প্রশ্ন ওঠে৷ দিনকয়েক আগে দিল্লি সফরে গিয়ে  মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, “সিপিএমকে আগে বুঝতে হবে, তাদের প্রধান শত্রু কে? কেরালা সিপিএম এখন বুঝতে পারছে বিজেপিই ওদের প্রধান শত্রু৷ এটা বুঝতে বাংলার সিপিএমের এত সময় লাগছে কেন?”
জাতীয় রাজনীতিতে  কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতেই সিপিএমের পিঠ আরও দেওয়ালে লেগে গিয়েছে, কোণঠাসাও হয়ে পড়ছে৷ ফলে তাদের রাজনৈতিক বিকল্প এখনই দরকার৷ জানা গিয়েছে, দলের পলিট ব্যুরো বৈঠকে দক্ষিণ ভারতের এক নেতা বলেছেন, “রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু হয় না৷ সিপিএমের সঙ্গে কংগ্রেসের পশ্চিমবঙ্গে যে জোট হয়েছিল, তা অটুট রেখেও বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব৷ তবে এ জন্য দলকে কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে৷  বিকল্প সম্ভাবনার আলোচনা এড়িয়ে এগোলে তা রাজনৈতিক হঠকারিতা হয়ে যেতে পারে৷ ভুলে গেলে চলবে না, সর্বভারতীয় স্তরে আমাদের সবার প্রধান রাজনৈতিক শত্রু কিন্তু বিজেপিই৷ তাই বিজেপি বিরোধী জোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে গড়ে ওঠে, তাতে আপত্তির কারন থাকা উচিত নয়”

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...