Thursday, May 14, 2026

পদক জয়ী সিন্ধুকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ভারতের( india) আরেকটি পদক। রবিবার মহিলাদের ব‍্যাডমিন্টনে সিঙ্গেলসে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন পিভি সিন্ধু( pv sindhu)। পদক পেতেই শুভেচ্ছা বার্তায় ভেসে গেলেন ভারতীয় শাটলার। এদিন পদক জয়ী পিভি সিন্ধুকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president ramnath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(prime minister narendra modi), এবং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( chief minister mamata banerjee)।

এদিন রাষ্ট্রপতি টুইটারে লেখেন,” পিভি সিন্ধু ভারতের প্রথম মহিলা যিনি দুটো অলিম্পিক্সে দুটো পদক পেলেন। সিন্ধু নিজের ধারাবাহিকতায় শ্রেষ্ঠ। ওকে অনেক অভিনন্দন।”

সিন্ধুর পদক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, ” সিন্ধুর এই পারফরম্যান্সে আমরা খুব খুশি। অনেক অভিনন্দন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের জন‍্য।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় লেখেন,” অনেক গর্বের মুহূর্ত, পিভি সিন্ধুর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়। তোমার খেলার প্রতি কঠোর পরিশ্রম, আবেগ, নিষ্ঠা সবার কাছে অনুপ্রেরণা। অনেক অভিনন্দন তোমাকে।”

আরও পড়ুন:অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় সিন্ধুর

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...