Monday, May 11, 2026

কাশ্মীর লিগে খেললেই নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটে! তীব্র হুঁশিয়ারি বিসিসিআইয়ের

Date:

Share post:

অগাস্টের ৬ তারিখ শুরু হচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ। এই লিগ চালুর আগেই বড়সড় সতর্কবার্তা দিয়ে রাখল বিসিসিআই । কাশ্মীর লিগে খেললেই নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটে! তীব্র হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন সৌরভরা। ইতিমধ্যেই আইসিসির সদস্যভুক্ত সমস্ত দেশকে বিসিসিআইয়ের তরফে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর লিগে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটে কোনওভাবেই বাণিজ্যিকভাবে যুক্ত হতে পারবেন না।


বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন , সমস্ত ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে যাঁরা এই কাশ্মীর লিগে অংশ নেবেন, তাঁরা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট সংক্রান্ত কোনো কাজে যুক্ত হতে পারবেন না। জাতীয় স্বার্থের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। ভারতের বিদেশনীতিরই সম্প্রসারণ ঘটানো হচ্ছে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে।
বিসিসিআইয়ের যুক্তি,পাকিস্তান সুপার লিগে খেললে আমাদের কোনও সমস্যা নেই। তবে এটা পাক অধিকৃত কাশ্মীরের লিগ। দেশের নীতিকে মাথায় রাখতেই হবে।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস বড়সড় অভিযোগ তুলে জানিয়েছেন, বিদেশি ক্রিকেটাররা যাতে কাশ্মীর প্রিমিয়ার লিগে না অংশগ্রহণ করেন, সেই জন্য চাপ দিচ্ছে বিসিসিআই। নিজের টুইটারে গিবস চাঁচাছোলা ভাষায় লিখেছেন, কাশ্মীর প্রিমিয়ার লিগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে অহেতুক হস্তক্ষেপ করছে বিসিসিআই। আমাকে হুমকি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে ভারতে ক্রিকেট সংক্রান্ত কোনও কারণে ভারতে প্রবেশেরও অনুমতি দেওয়া হবে না।

 

গিবসের টুইটের পরে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তাঁর অভিযোগ, কাশ্মীর লিগে অংশ না নিতে হার্শেল গিবসের ওপর যে চাপ তৈরি করা হচ্ছে, তা ভারতের পুরোনো নীতির ছায়াই স্পষ্ট হচ্ছে। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাহিদ হাফেজ চৌধুরীর বক্তব্য, বড়বড় ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ থেকে কাশ্মীরি ক্রিকেটারদের বঞ্চিত করছে ভারতীয় বোর্ড। এটা দুর্ভাগ্যজনক।
পাক ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে বলেছে, বিসিসিআই আন্তর্জাতিক অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে যেভাবে সতর্ক করেছে, তাতে ক্রিকেট কলুষিত হয়েছে। তাঁদের হুমকি দিয়ে ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির কথাও বলেছে। ভারতীয় বোর্ডের এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।ইতিমধ্যেই মন্টি পানেসর, ম্যাট প্রায়র, ফিল মাস্টার্ড এবং ওয়েইস শাহের মতো ইংরেজ ক্রিকেটাররা সরে গিয়েছেন কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...