Monday, March 16, 2026

ইতিহাস গড়ে হকির শেষ চারে ভারতীয় মহিলা হকি দল

Date:

Share post:

প্রথমবার হকির শেষ চারে ভারতীয় মহিলারা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল তারা। অলিম্পিকের শেষ চারে পৌঁছে নজির গড়লেন রানি রামপালরা। হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল ওমেন ইন ব্লু। রবিবার ৪৯ বছরের পর অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছিল ভারতীয় পুরুষ দল। তাদের পদাঙ্ক অনুসরণ করে মহিলাদের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশ।

কোয়ার্টার ফাইনালের প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরুতেই আক্রমণে ঝড় তুলে ম্যাচে প্রাধান্য বিস্তারের মরিয়া চেষ্টা চালাতে থাকে অস্ট্রেলিয়া।শুরুতেই গোল করার খুব কাছে পৌঁছে গিয়েছিল ক্যাঙারুর দেশ। বারে লেগে বল ফিরে আসায় নিশ্চিত পতনের হাত থেকে রেহাই পেয়েছিল ভারত। এরপর পাল্টা আক্রমণে উঠতে শুরু করে ভারতের মহিলা হকি দল। তিনটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন রানি রামপালরাও। ফলে ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনও দলই।

ম্যাচের দ্বিতীয় ভাগে খেলার রণনীতিতে পরিবর্তন আনে ভারতের মহিলা হকি দল। অস্ট্রেলিয়ার থেকে অনেক বেশি আক্রমণে উঠতে থাকেন রানি রামপালরা। বেশ কয়েকবার গোলের কাছ থেকে ফিরে যেতে হয় ওমেন ইন ব্লু-কে। ২২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারত। গোল করে দেশকে এগিয়ে দেন গুরজিৎ কৌর। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাধিক পেনাল্টি কর্নার দুর্দান্ত দক্ষতায় আটকে দেন ভারতীয় মহিলারা। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার শেষ করে ভারত। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া আক্রমণে চাপ বাড়ায়। অন্যদিকে এক গোলে এগিয়ে থাকা রামপালরা রক্ষণাত্মক স্ট্র্যাটেজিতে গিয়ে বেশ কয়েকবার দলের জন্য বিপদ ডেকে আনেন।

শেষ মুহুর্তে পরপর পেনাল্টি কর্নার হাসিল করে ভারতের রক্ষণভাগে চাপ বাড়ায় ক্যাঙারুর দেশ। শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন রানি রামপালরা। আবেগে কেঁদেই ফেলেন ইতিহাস রচনা করা ভারতীয় মহিলা হকি দলের কোচ।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...