Saturday, June 20, 2026

দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবেন মোদি

Date:

Share post:

প্রথমবার রাষ্ট্রপুঞ্জের(United Nation) নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে ভারত। ২০২১-২২ মেয়াদের অস্থায়ী সদস্য হিসাবে প্রথমবার নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবে ভারত(India)। যার ফলে দেশের ইতিহাসে প্রথমবার প্রধানমন্ত্রী(Prime Minister) হিসেবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

আরও পড়ুন:ত্রিপুরেশ্বরী মন্দিরের পথে অভিষেকের গাড়িতে হামলা, নিজেই ভিডিও টুইট তৃণমূল সাংসদের

সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে রাষ্ট্রপুঞ্জের এই দায়িত্বভার গ্রহণ করেছে ভারত। এরপর আগামী বছরের ডিসেম্বর মাসে ও কাউন্সিলর সভাপতিত্ব করবেন দেশ। জানা গিয়েছে, দায়িত্বে থাকাকালীন সভাপতি হিসেবে উপকূল সুরক্ষা, শান্তিরক্ষা এবং সন্ত্রাস দমনের মত ইস্যুর উপর জোর দেবে ভারত। উপরাষ্ট্রপতি ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন জানান, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে চলা প্রথম প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদের ৯ আগস্টের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে ভারতের বর্তমান রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেন, ‘ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ। নিরাপত্তা পরিষদে ভারতকে ফ্রান্স যে সমর্থন দিয়েছিল তার জন্য আমি ফ্রান্সকে ধন্যবাদ জানাই।’

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...