Thursday, June 11, 2026

এবার পেগাসাস-কাণ্ডের তদন্ত দাবি নীতীশের, মমতার উদ্যোগকে সাধুবাদ লিবারেশনের

Date:

Share post:

দেশজুড়ে পেগাসাস-কাণ্ড (Pegasus scandal). নিয়ে উত্তাল পরিস্থিতি। আর এই ঘটনার বিরুদ্ধে শুধু অবিজেপি দলগুলি নয়, বিজেপির (BJP) শরিক দলগুলিও সরব হয়েছে। দেশের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পেগাসাস কাণ্ড নিয়ে তদন্ত (Investigation) কমিটি গঠন করেছেন। এবার সেই পথে হেঁটেই পেগাসাস-কাণ্ডের তদন্ত দাবি জানালেন বিহারের মুখ্যমন্ত্রী (CM 9f Bihar) তথা NDA শরিক নীতীশ কুমার (Nitish Kumar)। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময় থেকেই বিজেপি-র সঙ্গে নীতীশের দূরত্ব তৈরি হয়েছে। আর এবার পেগাসাস-কাণ্ডের তদন্ত দাবি করে রাজ্য ও কেন্দ্রের বড় জোট শরিক বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলে দিলেন নীতীশ।

আজ, সোমবার বিহারের শাসক দল JDU তরফেও পেগাসাস-কাণ্ডের তদন্তের দাবি তোলা হয়। JDU সুপ্রিমো
নীতীশ কুমার এদিন বলেন, “পেগেসাস কাণ্ডে আমি অবশ্যই পুরো বিষয়টির তদন্ত চাই। মানুষকে বিব্রত এবং হয়রানি করার উদ্দেশ্যে এমন কাজ অনুচিত। পুরো বিষয়টি প্রকাশ্যে আসা উচিত।”

ইজরায়েলি স্পাইওয়্যারের সাহায্যে নেতা, মন্ত্রী, শিল্পপতি, বিচারপতি, সাংবাদিকদের ফোনে আড়ি পাতার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিশন গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে অন্যান্য বিরোধী দলগুলি। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান CPI (ML) লিবারেশন পশ্চিমবঙ্গে রাজ্য কমিটি। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদারও কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন পেগাসাস ইস্যুতে। একইসঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দেওয়ার ঘটনাকে সাধুবাদ জানিয়েছে CPI (ML). এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রীর এই দাবিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ইতিমধ্যেই পেগাসাস-কাণ্ডের তদন্তের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলির শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী বৃহস্পতিবার এই শুনানি হবে।

 

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...