Sunday, June 7, 2026

অর্ধেক উপস্থিতিতে উত্তরপ্রদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হচ্ছে স্কুলে

Date:

Share post:

করোনা পরিস্থিতির(covid situation মাঝেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার(Uttar Pradesh government)। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠকের পর সোমবার স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে করোনা বিধি মাথায় রেখে আগামী ১৬ আগস্ট থেকে উত্তরপ্রদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য খুলে যাবে স্কুল। যদিও ৫০ শতাংশ ছাত্র-ছাত্রী নিয়ে পঠন-পাঠন শুরু হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

আরও পড়ুন:রাজনীতিতে নয়, থাকছেন শুধু সাংসদ! বাবুলের সিদ্ধান্তকে ‘নাটক’ বলে কটাক্ষ কুণালের

পঞ্জাব, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সোমবার থেকে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ধাপে ধাপে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানা। এই পরিস্থিতিতে ১৬ অগাস্ট থেকে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে খুলবে স্কুল। সামাজিক দুরত্ববিধি মেনে চালু হবে স্কুল। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মাস্ক পরা বাধ্যতামূলক। স্কুল বা কলেজে আসার ক্ষেত্রে লাগবে অভিভাবকদের সম্মতিপত্র। সব শিক্ষা প্রতিষ্ঠানে চলছে স্যানিটাইজেশন। যদিও কটা থেকে কটা পর্যন্ত স্কুল চলবে সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...