Saturday, June 27, 2026

মিলে গেল কটাক্ষ, সাংসদ পদ ছাড়লেন না বাবুল

Date:

Share post:

রাজনৈতিক কর্মকাণ্ডে থাকবেন না। তবে সাংসদ থাকছেন তিনি। সোমবার সন্ধেয় দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে বৈঠকের পরই জানালেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আর তাঁর এই সিদ্ধান্ত শুনে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, সকাল থেকেই একের পর এক টুইটে কুণাল বলে যাচ্ছিলেন, এটা নাটক। সাজানো চিত্রনাট্য। শেষ মুহূর্তে দলীয় নেতাদের অনুরোধে ইস্তফা দেবেন না বাবুল। হলও তাই। সোমবার, সন্ধেয় বিজেপি (Bjp) সাংসদ জানালেন, শীর্ষ নেতৃত্ব এবং আসানসোলের মানুষের কথা ভেবেই ইস্তফা দিচ্ছেন না তিনি।

 

এরপরে ঠিক যেভাবে নির্বাচনের আগে বাংলায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) “ও দিদি” বলে সম্বোধন করতেন মোদি, সেই কায়দাতেই কুণাল তাঁর টুইটারে লেখেন,
“ওওওওওওও বাবুল, গোড়াতেই তো বলেছিলাম নাটক, নাটক …
এত কথা জাগলারি কেন???
MP থাকব, রাজনীতি করব না!! করব না!!
এতো আরো বড় সুবিধাবাদী নাটক।
যা বলেছি মিলেই গেল।
ইস্তফা নয়, নাটক নাটক নাটক।
বস্তাপচা মুখরক্ষার কথা।”

সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের মন্ত্রিত্ব গিয়েছে বাবুলের। তারপর থেকেই বেসুরো গাইছিলেন গায়ক। শনিবার ফেসবুকে ‘আলবিদা’ পোস্ট করে রাজনীতি ইঙ্গিত দেন বাবুল। তারপর থেকেই চাপান উতোর শুরু হয়। সোমবার নাড্ডার বাড়িতে বৈঠকে ডাকা হয় তাঁকে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল জানান এখনই সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না আর তারপরেই তাঁকে মোক্ষম কটাক্ষ করেন কুণাল ঘোষ।

 

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...