Sunday, May 17, 2026

গল্প হলেও সত্যি, একরত্তির বুদ্ধিতে বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা!

Date:

Share post:

রোমহর্ষক হলেও এ যেন রূপকথার গপ্পো! বিরাট বড় রেল দুর্ঘটনা (Rail Accident) থেকে কয়েকশো মানুষকে বাঁচাল একরত্তি!খেলতে-খেলতেই রেল দুর্ঘটনা থেকে শিয়ালদহ (Sealdah) দক্ষিন শাখায় (South Section) ক্যানিং লোকালকে (UP Canning লোকাল4) বাঁচাল এক শিশু! লাল কাপড় নিয়ে মা-ছেলে দাঁড়িয়ে পড়ল রেল লাইনের উপর! তারপরই চমৎকার!

গল্প হলেও সত্যি! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) এক ৭ বছরের শিশুর তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহগামী আপ ক্যানিং লোকাল। পূর্ব রেলের বিদ্যাধরপুর স্টেশন-সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা এই শিশু দীপ নস্কর। খেলতে খেলতে রেল লাইনের কাছে এসে পড়েছিল দীপ। তখনই সে দেখে রেললাইন ভাঙা। দেখে তার শিশুর অবচেতন মনেও সন্দেহ জাগে! এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মাকে ডেকে আনে দীপ। ততক্ষণে শোনা গিয়েছে ট্রেনের আওয়াজ। একটুও সময় নষ্ট না করে একটি লাল কাপড় জোগাড় করে মা-ছেলে সটান দাঁড়িয়ে পড়ে রেল লাইনের উপর। স্বাভাবিক ভাবেই ঘটনাস্থলের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় আপ ক্যানিং লোকাল ট্রেনটি। এরপর রেলকর্মীরা এসে দেখেন, বিপদ ঘাপটি মেরে ছিল বইকী! রেল লাইনে ফাটল!

দ্রুত খবর দেওয়া হয় পূর্ব রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়র। শুরু হয় রেল লাইন মেরামতের কাজ। প্রায় ঘন্টাখানেক ধরে কাজ চলে। তারপর ফের শুরু হয় ট্রেন চলাচল।মা ও তাঁর ৭ বছরের শিশুর ভূমিকায় কৃতজ্ঞ রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে যাত্রীরাও।

 

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...