Monday, March 16, 2026

আগামিকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখভার।সোমবার রাতভর বৃষ্টিতে জল জমেছে উত্তর কলকাতার বহু এলাকায়। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উপকূলে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। তবে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে।

সোমবার রাতের বৃষ্টিতে আর্মহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, মহাত্মা গাঁধী রোডের বেশ কিছু জায়গায় জল জমেছে। ফলে সকাল থেকেই তৈরি হয়েছে যানজট। তার মধ্যে মঙ্গলবার সকাল থেকেই গঙ্গায় জোয়ার শুরু হয়েছে। জল না নামা পর্যন্ত লকগেট খোলা যাচ্ছে না। ফলে জল নামতে দেরি হচ্ছে।

এদিকে গত সপ্তাহের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত বাঁকুড়ার মেজিয়া ব্লকে দামোদর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম। এমতাবস্থায় গোঁদের উপর বিষফোঁড়ার মত সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অত্যধিক জলের চাপে জল ছাড়ছে ব্যারেজগুলি।ফলে হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রভৃতি এলাকায় বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যেতে হয়েছে। এই অবস্থায় বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...