Saturday, May 16, 2026

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল, পাশের হার ৯৯.০৪ শতাংশ

Date:

Share post:

প্রতীক্ষার অবসান ঘটিয়ে CBSE দ্বাদশের পর এ বার দশম শ্রেণির ফল প্রকাশিত হল । চলতি বর্ষে পাশের হার ৯৯.০৪ শতাংশ। কেরলের তিরুবনন্তপুরমের ফল সবচেয়ে ভাল। বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর মোট ২১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তবে, মোট ১৬ হাজার ৬৩৯ জনের ফলাফল অসম্পূর্ণ রয়েছে। সেই সকল রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে।

অতিমারি আবহে পরীক্ষা বাতিল হয়েছে। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড তরফে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখা যাবে। সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে CBSE10 টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...