Friday, June 5, 2026

কংগ্রেসের ডাকে প্রাতঃরাশ বৈঠকে রণকৌশল তৃণমূল-সহ বিরোধীদের, সাইকেলে সংসদে রাহুল

Date:

Share post:

দিল্লি সফরে গিয়ে বিরোধী জোটের সলতে পাকানোর কাজটা করে দিয়ে এসেছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এবার দিল্লিতে সক্রিয় বিজেপি (Bjp) বিরোধী শিবির। সংসদে বাদল অধিবেশনের মধ্যেই মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলের নেতাদের প্রাতঃরাশ বৈঠকে ডাকেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) । ১৫টি বিরোধী দলের সাংসদরা ছিলেন প্রাতরাশ-বৈঠকে। রাহুল গান্ধী, প্রফুল্ল প্যাটেল, দিগ্বিজয় সিং, রণদীপ সিং সূর্যেওয়ালা, রাজীব শুক্লা, দীপেন্দ্র সিং হুডা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, ছায়া বর্মাদের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্ররা। তবে, ডাক পেয়েও বৈঠকে আসেনি বহুজন সমাজ পার্টি ও আপ।

সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষে মোদি সরকারকে কোণঠাসা করতে মাঠে নেমে পড়েছে অবিজেপি দলগুলি। তার মধ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে মূলত বিরোধী শিবিরের সংসদীয় রণনীতি নিয়ে আলোচনা হয়। পেগাসাস, কেন্দ্রীয় কৃষি আইন, পেট্রোল-ডিজেল ইত্যাদি ইস্যুতে সরকারকে কোণঠাসা করার ঘুঁটি সাজানো হয়েছে ওই বৈঠকে।

বৈঠকের পর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কনস্টিটিউশন ক্লাব থেকে সংসদ ভবন পর্যন্ত সাইকেল ব়্যালি করেন রাহুল গান্ধী

 

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...