Monday, March 16, 2026

অহংকারী ও বেপরোয়া: সংসদের অচলাবস্থার জন্য মোদি সরকারকে দায়ী করল বিরোধীরা

Date:

Share post:

অধিবেশন(parliament session) শুরু হয়েছে ঠিকই তবে প্রবল বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে গিয়েছে বাদল অধিবেশন। এই অবস্থার জন্য শাসক দলের তরফে বিরোধীদের দিকে আঙুল তোলা হলেও পাল্টা যৌথ বিবৃতি জারি করে বিরোধীদের(opposition) তরফে জানিয়ে দেওয়া হলো, সংসদের অচলাবস্থার জন্য দায়ী বিজেপি সরকারের(BJP government) অহংকারী ও বেপরোয়া মনোভাব।

বুধবার প্রায় সমস্ত বিরোধী দলের সাংসদদের তরফে এক যৌথ বিবৃতি জারি করা হয়। যেখানে সংসদ অধিবেশন কার্যত অচল হয়ে যাওয়ার জন্য মোদি সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী দলের সাংসদরা। স্পষ্টভাবে ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত পেগাসাস ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সংসদের দুই কক্ষে আলোচনা হোক। পাশাপাশি দাবি জানানো হয়েছিল, দীর্ঘদিন ধরে চলতে থাকা কৃষক সমস্যা নিয়ে সংসদের অন্দরে আলোচনা করুক সরকার। যে কালো আইন কৃষকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে সংসদ কক্ষে আলোচনা হোক। তবে সরকার কোনরকম আলোচনায় যেতে নারাজ।

আরও পড়ুন:সংসদ অবমাননার অভিযোগে সাসপেন্ড রাজ্যসভার ৬ তৃণমূল সাংসদ

এরপরই বিরোধীদের তরফ সরাসরি অভিযোগ তুলে বলা হয়, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সরকার এই ইস্যুতে কথা বলতে চাইছে না উল্টে বিরোধীদের দিকে আঙুল তুলে বলা হচ্ছে তারা সংসদকে অচল করে দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সংসদ অচল করার জন্য দায়ী সরকারপক্ষ। অহংকারী ও বেপরোয়া সরকার বিরোধীদের সমস্ত দাবিকে ছুড়ে ফেলে দিচ্ছে। সরকার চাইছে না সংসদের অন্দরে কোনওরকম আলোচনা হোক।” উল্লেখ্য, বিরোধীদের তরফে পেশ করা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন ১৮ জন সাংসদ। যে তালিকায় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন কংগ্রেস, ডিএমকে, এনসিপি, সপা, আরজেডি সহ সমস্ত বিরোধী দলের সাংসদরা।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...