Saturday, May 16, 2026

বৃষ্টি মাথায় হাঁটু জলে দাঁড়িয়ে দুর্গতদের কথা শুনলেন মুখ্যমন্ত্রী, দিলেন আশ্বাস

Date:

Share post:

বৃষ্টি মাথায় হাঁটু জলে দাঁড়িয়ে দুর্গত মানুষের কথা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, আকাশপথে হাওড়া এবং হুগলির প্লাবিত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেই কর্মসূচি বাতিল হয়। সড়কপথে উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা হন মমতা। কিন্তু তারপর আর যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। সেখানেই ত্রাণ শিবিরে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। প্রায় হাঁটু জলে দাঁড়িয়ে কথা বলেন প্লাবিত এলাকার মানুষের সঙ্গে। মুষলধারে বৃষ্টি পড়ছে তখন। নিজেই ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে পড়ে বলেন, এটা ম্যাগনেট বন্যা। রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি (DVC)। ঠিক সময় ড্রেজিং করলে পলি জমত না। পলি জমায় প্রয়োজনের তুলনায় বেশি জল ছেড়েছে ডিভিসি- অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে ফুঁসছে নদী। জলস্তর বাড়ায় জল ছাড়ে ডিভিসি। আর তার ফলে প্লাবিত হাওড়ার আমতা (Amta), উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বিস্তীর্ণ এলাকা। আমতার শেহাগরি এলাকাতে প্রথমে যান মুখ্যমন্ত্রী। প্লাবিত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন। ত্রাণসামগ্রীর কোনও অভাব হবে না বলেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। ডিভিসির ছাড়া জলেই উদয়নারায়ণপুরের এমন পরিস্থিতি বলেই জানান মমতা। খাবার ও পানীয় জলের যাতে কোনও অভাব না হয়, জেলা প্রশাসনিক আধিকারিকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...