Thursday, May 14, 2026

অমানবিক: ৮০ বছরের বৃদ্ধা মা’কে প্লাস্টিক মুড়ে রাস্তায় ফেলে গেলো ছেলে-মেয়েরা

Date:

Share post:

ফের কলকাতার বুকে অমানবিকতার ছবি দেখলেন শহরবাসী। প্রবল বৃষ্টির মধ্যে অসুস্থ বৃ্দ্ধা মা’কে রাস্তার পাশে প্লাস্টিকে মুড়ে ফেলে গেল তাঁরই পরিবারের লোকেরা। ঘটনা সিঁথি থানার (Sinthi Police Station) পেয়ারাবাগান এলাকার। যা দেখে আঁতকে উঠলেন সকলে।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে সিঁথি মোড় সংলগ্ন কাছে মেট্রো বাইপাসের নির্জন এলাকায় হঠাৎই চিৎকার শুনতে পান পথচলতি মানুষ। কাছে যেতেই তাঁরা দেখেন, প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধা। বয়স আনুমানিক ৮০ বছর।
সকাল থেকে অনেকেই মৃতদেহ বলে ভেবে পাশ কাটিয়ে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঁথি থানার পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) নিয়ে যাওয়া হয়। অসহায় বৃদ্ধার নাম ঠাকুর দাসী সাহা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মেয়ের নির্দেশেই তাঁর ছেলেরা রিক্সায় করে এখানে প্লাস্টিকে মুড়ে নির্জন রাস্তার ধারে ফেলে দিয়ে যায়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সিঁথি থানার পুলিশ।

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...