Friday, May 15, 2026

করোনা আবহেই ভক্তদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির

Date:

Share post:

করোনা আবহে দীর্ঘকাল বন্ধ থাকার পর ভক্তদের জন্য খুলছে জগন্নাথ মন্দির। আগামী ১৬ তারিখই মন্দির খোলা হবে। তবে করোনা বিধি মেনেই মন্দিরে ঢুকতে পারবেন দর্শনার্থীরা।শুধু তাই নয়, মন্দিরে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

চলতি মাসেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারই মাঝে খুলতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। মন্দির খলার বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মন্দির প্রশাসনের মুখ্য প্রশাসক কৃষ্ণ কুমার জানান, আগামী ১৬ তারিখ থেকে ৫ দিন পুরীর বাসিন্দারা ঠাকুর দর্শন করতে পারবেন। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা রাখা হবে জানানো হয়েছে। পাশাপাশি অনান্য দ্ররশনার্থীরাও চলতি মাসের ২৩ তারিখ থেকে মন্দিরে প্রবেশের সুযগ পাবেন। তবে থাকতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। এছাড়াও শনি ও রবিবার মন্দির পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়াও মানতে হবে বেশ কিছু নিয়ম। ভ্যাকসিন একটা ডোজ থাকলে হবে না। ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট থাকতে হবে। আর তা না থাকলে, RT-PCR টেস্টের রিপোর্ট নেগেটিভ দেখানো বাধ্যতামূলক। আর তা ৯৬ ঘণ্টার মধ্যেই হতে হবে। তবেই তা গ্রাহ্য হবে।

প্রসঙ্গত, করোনার জেরে এবারে পুরীর রথযাত্রার সময়  প্রথা মেনে পুজোর্চনা হলেও ভক্তদের জমায়েতের ওপরে কড়া বিধিনিষেধ আরোপিত হয়। এমনকী মন্দির কর্তৃপক্ষ ছাড়া অন্য কাউকেই রথযাত্রায় অংশ নিতে দেওয়া হয়নি।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...