Thursday, April 23, 2026

কৃষকদের আন্দোলনে ঝাঁজ আরও বাড়াল তৃণমূল

Date:

Share post:

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ঝাঁজ আরও বাড়াল তৃণমূল। এবার যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদরা। দলে ছিলেন দোলা সেনা, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার।পরে বিষয়টি টুইটারে জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) ৷

দোলা সেন বলেন, সেপ্টেম্বরে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লি আসবেন। কৃষক আন্দোলন নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠক ডাকতে পারেন। মমতা বন্দ্য়োপাধ্যায় গাজিপুর ও অন্যান্য সীমানাতেও যেতে পারেন। এই বক্তব্যই কৃষক নেতাদের জানিয়েছি।

সংসদে বাদল অধিবেশন (Monsoon session) চলছে। এর মধ্যেই পেগাসাস কাণ্ড (Pegasus) নিয়ে রীতিমত উত্তাল সংসদ চত্বর। বিরোধীদের এককাট্টা প্রতিরোধে জেরবার কেন্দ্রের বিজেপি সরকার। এর মধ্যেই দিল্লির যন্তর-মন্তরে শুরু হয়েছে কৃষক আন্দোলন (Farmer Protest)।

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে গত কয়েক মাস ধরে যে আন্দোলন চলছে, তা এই বাদল অধিবেশনের সময় আরও জোরদার করতে কৃষকদের এই পদক্ষেপ ।

 

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...