Thursday, May 14, 2026

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

Date:

Share post:

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজ জয় বাংলাদেশের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে অনন্য নজির গড়ল টাইগাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল মাহমুদউল্লাহবাহিনী। বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ম্যাচে মাত্র ১২৭ রানের পুঁজি নিয়ে দুরন্ত লড়াই করল বাংলাদেশ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার কফিনে পেরেকটা পুঁতে দিলেন মুস্তাফিজুর রহমান।
এদিন বাংলাদেশের ১২৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেল ক্যাঙ্গারুবাহিনীর ইনিংস।
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সাকিবরা বুঝিয়ে দিলেন লড়াই করে কিভাবে ম্যাচ বের করতে হয়। তবে অজিদের মূল আঘাত দেন ফিজ। এদিন ৪ ওভারে মাত্র ৯ রান দেন মুস্তাফিজুর রহমান। যার বলে কোনও বাউন্ডারি মারতে পারেনি ক্যাঙ্গারুবাহিনী। শেষ পাঁচটি ডট বল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শুধু তাই নয় এক ঐতিহাসিক জয়ের মূলসাক্ষী হয়ে থাকলেন তিনি।
এদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র দাঁড়াতে পেরেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ (৫৩ বলে ৫২)। মূলত তার ব্যাটের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের লক্ষমাত্রা রাখে বাংলাদেশ। অধিনায়ক ছাড়া সাকিব আল হাসান (১৭ বলে ২৬) আফিফ হোসেন (১৩ বলে ১৯) রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান ইলিস ৩টি এবং হ্যাজেলউড ও জাম্পা যথাক্রমে ২টি করে উইকেট দখল করে।

শুরুটা ভালই করেছিল অজিরা। কিন্তু শেষ রক্ষা হল না অজিবাহিনীর। মিচেল মার্শ ( ৪৭ বলে ৫১) এবং বেন ম্যাকডারমটের (৪১ বলে ৩৫) রানের উপর ভর ৪ উইকেট হারিয়ে ১১৭ রান পৌঁছাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। এই প্রথম টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে জয়ের খুশিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।  টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের মনোবল কতটা বাড়ল , তা সময়ই বলবে।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...