Thursday, June 4, 2026

সোনার ছেলে নীরজকে অভিনন্দন সচিন, সেহবাগ, বিন্দ্রা, হরভজনদের

Date:

Share post:

অলিম্পিক্সে( Olympics) প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জয় ভারতের( india)। শনিবার জ‍্যাভলিন থ্রোতে দেশকে স্বর্ণপদক এনে দেন নীরজ চোপড়া( neeraj chopra)। এরপরই অভিনন্দনের জোয়ারে ভেসে যান হরিয়ানার নীরজ। টোকিওতে ( Tokyo)ইতিহাস তৈরি করার নীরজকে শুভেচ্ছা সচিন তেন্ডুলকর( sachin tendulkar) , অভিনব বিন্দ্রা( abhinav bindra), বীরেন্দ্র সেহবাগ( virendar sehwag), হরভজন সিং( harbhajan singh) থেকে পিটি উষার( pt usha)।

এদিন নীরজের উদ্দেশে টুইটারে সচিন লেখেন,” ভারত আজ উজ্জ্বল নীরজের জন‍্য। নীরজ ভারতকে এক অন‍্য উচ্চতায় নিয়ে গিয়েছে। নীরজের জন‍্য আজ ভারতবাসী গর্ববোধ করছে।”

ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ লেখেন,” অনেক অভিনন্দন নীরজ চোপড়াকে। তুমি আরও অনেক উন্নতি করো। আমরা তোমার জন‍্য গর্ববোধ করছি। অনেক ধন্যবাদ।”

নীরজকে অভিনন্দন জানান বেজিং অলিম্পিক্সে সোনার পদক পাওয়া অভিনব বিন্দ্রা। তিনি লেখেন,” আজ ভারতবাসীর স্বপ্ন পূরণ হল। অনেক অভিনন্দন তোমাকে। এরকমভাবেই এগিয়ে চলো তুমি।” এছাড়াও নীরজের উদ্দেশে একটি খোলা চিঠিও লেখেন বিন্দ্রা।

নীরজকে অভিনন্দন জানান হরভজন সিং। তিনি লেখেন,” আজ অনেক গর্বের দিন। অলিম্পিক্সে সোনার পদক জয় নীরজের।”

ভারতের সোনার ছেলেকে অভিনন্দন জানান পিটি উষাও। তিনি লেখেন,” আমার ৩৭ বছরের অধরা স্বপ্ন পূরণ করল নীরজ। ”

আরও পড়ুন:রিও-র পর টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে স্বর্ণপদক জয় ব্রাজিলের

 

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...