Wednesday, May 20, 2026

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় নিয়ে নতুন নিয়ম করল বিসিসিআই

Date:

Share post:

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের ( Ipl) দ্বিতীয় পর্ব। তার আগে বিদেশি ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় নিয়ে নতুন নিয়ম করল বিসিসিআই( bcci)। আর সেই প্রোটোকলে বেশ ভালো সংবাদ রয়েছে বিদেশী ক্রিকেটারদের জন্য।

এর আগে দেশে আসার পর বিদেশি ক্রিকেটারদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হত, কিন্তু এবার কোয়ারেন্টাইনে থাকতে হবে না বিদেশী ক্রিকেটারদের। এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে। এদিন বলা হয়,” প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলের সদস্যদের অবশ্যই কোভিড আরটি-পিসিআর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এবং তা বিমানে ওঠার ৭২ ঘন্টা আগে সারতে হবে। প্রতিটি ব্যক্তিকে পরীক্ষার পর নিজেদের কোয়ারেন্টিনে রাখতে হবে এবং অন্য কারোর সাথে সংস্পর্শ এড়াতে হবে। যে সকল সদস্যদের পরীক্ষা নেগেটিভ আসবে, তারা ফ্র্যাঞ্চাইজিদের নির্বাচিত শহরে যেতে পারবে।”

তবে কোনও ফ্র্যাঞ্চাইজির সদস্য কিংবা তাদের পরিবারের কেউ যদি জৈব বলয় ও প্রোটোকল ভাঙে, তবে তাদের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করবে বলে জানিয়ছে বিসিসিআই।

আরও পড়ুন:সোনার পদক প্রয়াত মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ চোপড়া

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...