Thursday, May 7, 2026

বিজেপিকে সরাসরি দায়ী করে তৃণমূলের পাশে ত্রিপুরা সিপিএম

Date:

Share post:

ত্রিপুরায় কি রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। তৃণমূল নেতাদের উপর হামলা ও পার্টি অফিস ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ইস্যুতে এবার সিপিএম তৃণমূলের পাশে দাঁড়াল। বিবৃতি দিয়ে তৃণমূলের উপর হামলার ঘটনার নিন্দা করল সিপিএম। সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থকেে তৃণমূলের উপর হামলা ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করা হয়েছে ।
ত্রিপুরার আমবাসায় তৃণমূলের যুব নেতা-নেত্রীদের উপর হামলা হয়। তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়, ধর্মনগরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এই দুই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকেই দায়ী করা হয়।সিপিএমের এহেন বিবৃতির পর স্বাভাবিক ভাবেই ত্রিপুরার বিপ্লব দেব সরকারের উপর আরও চাপ বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী বিবৃতি দিয়ে জানিয়েছে, আমবাসায় তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা, ধর্মনগরে পার্টি অফিস ভাঙচুরের ঘটনা বিজেপির দুর্বৃত্ত বাহিনীর ফ্যাসিস্টসুলভ আক্রমণের তীব্র নিন্দা করা হচ্ছে।

 

 

 

Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...