Thursday, May 7, 2026

পদ্মে পাপড়ি ঝড়িয়ে ইস্তফা বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতির

Date:

Share post:

ফের বড়সড় ধস বঙ্গ বিজেপিতে। ২১এর নির্বাচনের পর এবার পদত্যাগ করলেন বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি, খালেক বিশ্বাস। পদত্যাগী বিজেপি নেতার দাবি, পদ দেওয়া হলেও, দলে কোনও জায়গা পাননি তিনি। সেই কারণেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এপ্রসঙ্গে তৃণমূলের কটাক্ষ, রাজ্যজুড়ে বিজেপি ছাড়ছে নেতা-কর্মীরা।কেউ আর বিজেপিতে থাকতে চাইছেন না।

২০১৯ সালে ঘাসফুল ছেড়ে পদ্মে নাম লিখিয়েছিলেন খালেক বিশ্বাস। কিন্তু ২১এর নির্বাচনের পরই জোড়াফুল ছেড়ে পদ্মে নাম লিখিয়েছেন মুকুল রায় সহ আরও অনেকেই। এবারে পদ্মে পাপড়ি ঝড়িয়ে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন খালেক বিশ্বাস। জানা গিয়েছে,ইতিমধ্যেই বিজেপির জেলা সভাপতির কাছে তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। তবে কী মুকুলের মতো ফের ‘পুরোনো ঘরে’ ফিরছেন খালেক? তা অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে তিনি জানিয়েছেন, ‘আমরা রাজনৈতিক লোক। রাজনীতি হয়তো বা করব। সম্মানের জায়গা পেলে ভেবে দেখব। এখনও কিছু ভাবিনি।’ তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যেই তৃণমূলে যোগ দেওয়ার জল্পনাকে আরও উসকে দিয়েছে।


Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...