Sunday, June 21, 2026

শাহের নির্দেশেই ত্রিপুরায় আক্রমণ, জল পায়নি আহতরা, মানুষ জবাব দেবে: মমতা

Date:

Share post:

ঝাড়গ্রাম সফরের আগে এসএসকেএম-এ (Sskm) সুদীপ রাহাদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেখানে গিয়েই ত্রিপুরায় বিজেপি (Bjp) সরকার এবং একইসঙ্গে অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন,  ত্রিপুরায় (Tripura) ‘দানবীয় শাসন’ চালাচ্ছে। পুলিশের সামনেই তৃণমূলের (Tmc) যুব নেতৃত্বের উপর হামলা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ ছাড়া এটা সম্ভব নয় বলে অভিযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “বিপ্লব দেব সরকার রাজ্য ক্ষমতা নেই যে অমিত শাহের নির্দেশ ছাড়া এভাবে তৃণমূল নেতাদের উপর হামলা চালাবে”। তিনি বলেন, 36 ঘণ্টা আহতদের এক গ্লাস জলও খেতে দেওয়া হয়নি। হয়নি কোনও চিকিৎসা।
 রবিবার, আগরতলা থেকে বিশেষ বিমানে আক্রান্ত তৃণমূল যুব নেতা-নেত্রীদের নিয়ে কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সুদীপ রাহা ও জয়া দত্তকে (Sudip Raha, Jaya Dutta) এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার বেলা এগারোটা কুড়ি নাগাদ, এসএসকেএমে তাঁদের দেখতে যান মুখ্যমন্ত্রী।
বেরিয়ে তিনি বলেন, “সুদীপ-দেবাংশুদের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর-গুলি ছোড়া হয়। যেভাবে পাথর মেরে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাতে, ওদের সবার মাথায় গুঁড়ো হয়ে যেতে পারত”। সুদীপের আঘাত গুরুতর। কিন্তু 36 ঘণ্টা ত্রিপুরায় ওদের কোনও চিকিৎসা হয়নি। যুব নেত্রী জয়া দত্তকে মেরে তাঁর গাল-কান ফাটিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরায় অত্যাচারের জবাব দেবে মানুষ- বলেন প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।


Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...