Wednesday, May 13, 2026

ত্রিপুরায় অভিষেকের প্রাণ সংশয়, বিমানে গুন্ডা তুলে দেয় বিজেপি: বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

তৃণমূলের যুব নেতৃত্বের উপর এই প্রথম হামলা নয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপরেও প্রাণঘাতী হামলা করেছিল বিজেপি (Bjp)। সেদিন যদি তাঁর গাড়ি বুলেটপ্রুফ না হত, তাহলে মাথা ফেটে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। এসএসকেএমে (Sskm) আহত সুদীপ রাহা-জয়া দত্তকে (Sudip Raha-Jaya Dutta) দেখে বেরোনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।
আহত যুব তৃণমূল নেতা-নেত্রীকে দেখতে এদিন বেলা এগারোটা কুড়ি নাগাদ এসএসকেএম-এ যান মমতা। মিনিট পনেরো সেখানে ছিলেন তিনি বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার (Tripura) বিজেপি (Bjp)  সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের সময় তাঁর প্রাণ সংশয় হয়েছিল। তারপর প্রাণঘাতী হামলা করতে চেয়েছিল বিজেপি। শুধু তাই নয়, বিমানে অভিষেকের আশপাশের সব সিট বুক করে সেখানে গুন্ডাদের তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।
দলীয় যুব নেতৃত্বের উপর আক্রমণের তীব্র নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ত্রিপুরা জয় করব। ২০২৩-এ ত্রিপুরার সরকার গড়বে তৃণমূল।”


Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...