Monday, May 18, 2026

ভারতে বসবাসকারী বিদেশিরাও এবার এদেশেই ভ্যাকসিন নিতে পারবেন

Date:

Share post:

ভারতের নানা রাজ্যে বহু বিদেশি (foreigner stays in india) বাস করেন। তাদের যদি টিকাকরণ (vaccination) না হয়ে থাকে তাহলে সেখান থেকেও করোনা (corona virus) সংক্রমিত হওয়ার ভয় থেকে যায় । তাই এবার বিদেশিদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে চায় কেন্দ্র । তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (central health ministry) সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকেরাও ভ্যাকসিন নিতে পারবে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তরফে এমনটাই জানানো হয়েছে। বিদেশি নাগরিকরা যদি ভারতে ভ্যাকসিন নিতে চান তাহলে কেন্দ্রের কোউইন পোর্টালে (cowin portal) নাম নথিভুক্ত করাতে হবে। পরিচয় পত্র হিসেবে দিতে হবে (passport) পাসপোর্ট। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে (twitter handle) এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (central health minister) মনসুখ মান্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি টুইট করে জানিয়েছেন, ” আমাদের সকলকে একসঙ্গে লড়াই করে জিততে হবে। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরাও কো-উইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করে ভ্যাকসিন নিতে পারবেন। এতে সবাই নিরাপদে থাকতে পারবেন। ”

 

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...