Wednesday, March 11, 2026

এম আর বাঙুরের প্রশংসায় নীতি আয়োগ,দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি

Date:

Share post:

ফের বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সেরার স্বীকৃতি পেল। সেরা জেলা হাসপাতালের মর্যাদা পেল টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতাল। পরিকল্পনা ও নীতি নির্ধারণ সংক্রান্ত দেশের শীর্ষ কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগ স্বাস্থ্যভবনকে এই স্বীকৃতির কথা জানিয়েছে। জানা গিয়েছে, নন কোভিড পর্বের অসাধারণ কাজের স্বীকৃতি পেয়েছে বাঙুর। এই স্বীকৃতি মেলায় রীতিমতো খুশির হাওয়া স্বাস্থ্য দফতরে। এম আর বাঙুরের সুপার শিশির নস্কর বলেছেন, ভালো খবর। দফতরের শীর্ষকর্তারা পুরো বিষয়টি জানেন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দেশের জেলা হাসপাতালগুলির মূল্যায়নে নীতি আয়োগ জেলা হাসপাতালগুলিকে তিনভাগে ভাগ করেছিল। ২০০ শয্যা, ৩০০ শয্যা এবং ততোধিক শয্যা। এই তিনশোর অধিক শয্যার বিভাগটিতেই ভারত শ্রেষ্ঠ হয়েছে বাঙুর।

আরও পড়ুন- ফের শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন , নীতি আয়োগ চিঠি পাঠিয়েছে। তিনশোর অধিক শয্যার ক্যাটিগরিতে ভারতশ্রেষ্ঠ হয়েছে এম আর বাঙুর হাসপাতাল। আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়।

করোনা আবহে প্রায় দেড় বছর ধরে বাঙুরের দুটি ক্যাম্পাসই (পুরানো ও নতুন) কোভিড হাসপাতাল (বর্তমান শয্যাসংখ্যা ৭১৩) হিসেবে কাজ করছে। বেসরকারি হাসপাতালের লাগামছাড়া বিল নিয়ে যখন একাধিক অভিযোগ, সেখানে সাধ্যের মধ্যে সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে শহরের এই হাসপাতাল। খোদ স্বাস্থ্য অধিকর্তা, একাধিক পদস্থ আমলা কোভিডে আক্রান্ত হওয়ার পর এখানে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুধু তাই নয়, বহু মধ্যবিত্ত উচ্চবিত্ত এখানে পজিটিভ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে বাঙুর হাসপাতালের পরিষেবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
নীতি আয়োগের এই মর্যাদার স্বীকৃতি অবশ্য এসেছে নন কোভিড পর্বে, যখন বাঙুর সব ধরনের রোগীরই চিকিৎসা করত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ২০১৮-১৯ সালের নন কোভিড পর্বে প্রচুর রোগীকে লাগাতার সুষ্ঠু চিকিৎসা দেওয়ার জন্য নীতি আয়োগের প্রশংসা পেয়েছে বাঙুর। হাসপাতালের তখন শয্যাসংখ্যা ছিল ১১০৫। কোনও মেডিক্যাল কলেজ না হওয়া সত্ত্বেও এতগুলি শয্যা চালু রেখেও সেখানে দৈনিক মোট শয্যায় ভর্তি রোগীর হার ছিল ৯৯.১৯ শতাংশ! যা ওই বিপুল সংখ্যক শয্যার যেকোনও জেলা হাসপাতালের পক্ষে যথেষ্ট গর্বের পরিসংখ্যান বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ।

 

 

 

spot_img

Related articles

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...