Thursday, March 12, 2026

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি উত্তরবঙ্গে, জারি হলুদ ও কমলা সতর্কতা

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখভার। ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  সেইসঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। তবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।  রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে পার্বত্য অঞ্চলগুলিতে ধস নামার আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হওয়ার প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প জেলাগুলিতে ঢুকবে।ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহ জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই জেলায় জেলায় জারি হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।

আরও পড়ুন: এম আর বাঙুরের প্রশংসায় নীতি আয়োগ,দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি

টানা বর্ষণ থেকে রেহাই পেয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে সক্রিয় হওয়ায় আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। জেলায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও গোটা উওরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। অন্যদিকে, বুধ ও বৃহস্পতিবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।


spot_img

Related articles

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...