Saturday, April 4, 2026

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, উনুনে জল দিয়ে রান্না চন্দ্রিমার

Date:

Share post:

উজ্জ্বলা যোজনা দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এমন এক দিনে রান্না গ্যাসের(LPG gas) মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামলো তৃণমূল(TMC)। তেলের বদলে জল দিয়েই উনুনে রান্না করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সংবাদমাধ্যমকে বলেন, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হলে, রান্নাঘরে আগুন জ্বলে। এখানে তৃণমূল কংগ্রেসের অঙ্গনওয়াড়ি শাখার সদস্যরা আছেন। বাচ্চাদের খাবার সামগ্রী দেওয়া হচ্ছে। বাড়িতে রান্না হবে কী করে? গ্যাসের এত দাম। উল্লেখ্য, গ্যাসের কানেকশন ফ্রিতে দেওয়ার কথা বললেও মোদি সরকারের আমলে শহরে ভর্তুকিযুক্ত সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বর্তমানে ৮৬১ টাকা। হিসেব করলে দেখা যাচ্ছে মাত্র এক বছরে দাম বেড়েছে ২৪১ টাকা। গ্যাসের দাম বৃদ্ধিতে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তকে। তবে সরকার এ নিয়ে কোনোরকম ভাবেই ভাবিত নয়। বরং মঙ্গলবার উজ্জ্বলা যোজনা দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মূলত পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে সুবিধা দিতে এই উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন:তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টা, গ্রেফতার বিজেপি নেতা

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্যোগকে রীতিমতো কটাক্ষ করে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ঊজ্জ্বলা ঊজ্জ্বলা করে লাফায়। প্রথমে গ্যাসের লাইন ফ্রি। এখন আবার কী ফ্রি দেবে বলছে। কিন্তু গ্যাস কিনবে কী করে? সেই পাইপলাইনে এখন ন্যাতা, কাঁথা মেলা থাকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...