Wednesday, June 24, 2026

হুগো বৌমাস এবং জনি কাউকো আসায় দলে শক্তি বেড়েছে, বললেন হাবাস

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই এএফসি কাপ ( afc cup)খেলতে উড়ে যাবে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। তার আগে দলকে ভালভাবে তৈরি করতে মরিয়া বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস( Antonio Lopez habas)। এএফসি কাপে প্রথম ম‍্যাচ থেকেই নিজেদের মেলে ধরতে চান তিনি।

গত মরশুমের থেকে দল অনেক আলাদা। দলে যোগ দিয়েছেন একাধিক ফুটবলার। জনি কাউকো থেকে হুগো বৌমাস। নতুন দল নিয়ে খুশি স্প‍্যানিশ কোচ। দলে দুই তারকা ফুটবলার আসায় হাবাস বলেন,” আমার মনে হয় ওরা খুব ভাল মানের ফুটবলার। গত আইএসএলে হুগো দুরন্ত ফর্মে ছিল। মুম্বই সিটি আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার পিছনে ওর দারুণ ভূমিকা ছিল। ও দলে আসায় দলের আক্রমণ বাড়ল। রয় কৃষ্ণার সঙ্গে ওর যুগলবন্দী আশা করি দলের পক্ষে ভাল হবে। আর জনি কাউকো বড় মাপের ফুটবলার। দলটায় অবশ্যই শক্তি বাড়ল।

১৮ তারিখ এএফসি কাপের অভিযান শুরু করতে চলেছে বাগান ব্রিগেড। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই নামবে হাবাসের দল। এএফসি কাপ নিয়ে বাগান কোচ বলেন,” আমাদের কাছে প্রতিপক্ষ নিয়ে বিশেষ কিছু  তথ‍্য নেই। তাই সবাইকেই  সমান গুরুত্ব দিয়েই ভাবছি আমরা। ফুটবলে যখন তখন ম‍্যাচ ঘুড়ে যেতে পারে। তাই কাউকেই হালকা ভাবে নিচ্ছি না আমরা। ”

আরও পড়ুন:চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত শার্দুল ঠাকুর, চিন্তায় টিম ইন্ডিয়া

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...