Saturday, June 13, 2026

বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা 

Date:

Share post:

বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাধল শহর কলকাতায় । ভবানী ভবনের সামনে থেকে গ্রেফতার হয় বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলকে ।
স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে সিমলা স্ট্রিটে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা । মহিলা মোর্চার প্রায় ২০ জন কর্মী-সমর্থককে আটক করে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয় ।
বাগনান গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপির মহিলা মোর্চা । তার সঙ্গে ছিল ভোট পরবর্তী হিংসা, নারী নির্যাতন-সহ একাধিক ইস্যু ৷

আরও পড়ুন- বর্বর সরকার চলছে: ত্রিপুরা-দিল্লিতে রংবদল হবে, তোপ দাগলেন মমতা
সিমলা স্ট্রিটে হঠাৎই উত্তর কলকাতার মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখান সেখানে । পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি শুরু হয় ।

পুলিশের দাবি, কোভিডবিধি না মেনে অবৈধভাবে জমায়েত করার জন্য বিজেপির মহিলা মোর্চার কর্মীদের গ্রেফতার করা হয়েছে । বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত বলেন, আমাদের শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ পুলিশ বাধা দেয় । কোভিডবিধিকে ইস্যু করে আমাদের কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হয় ।

 

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, নারী সুরক্ষা এ রাজ্যে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়। তাই যে অভিযোগ নিয়ে আজকের এই আইন অমান্য , তা মোটেই  ঠিক নয়।

advt 19

 

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...